অভিনেতা আনোয়ারকে খালেদা জিয়ার ১ লাখ টাকার অনুদান

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৪
গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা আনোয়ার হোসেনকে এক লাখ টাকা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে তাকে দেখতে গিয়ে এই টাকার চেক তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক খোঁজ-খবর নেন। এ সময় দ্রুত তার সু্স্থতাও কামনা করেন। উল্লেখ্য যে, গত ১৯ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় আনোয়ার হোসেন বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন।