‘বিদেশি কূটনীতিকরা নির্বাচন কমিশনকে ছবক দিচ্ছেন’

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৪
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আওয়ামী লীগ-বিএনপির দেউলিয়া রাজনীতির কারণে বিদেশি কূটনীতিকরা এখন দেশের নির্বাচন কমিশনেও ঢুকে পড়ছে। নির্বাচন কমিশনকে নানা ছবক দিচ্ছে। স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদা সম্পন্ন কোন রাষ্ট্র ও সরকার কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি এ ধরনের অপতত্পরতাকে বরদাস্ত করবে না।