আগামী ৮ সেপ্টেম্বর, রবিবার দৈনিক ইত্তেফাক প্রতিবছরের মত এবারো আল্লাহর পবিত্র ঘরের মেহমান সম্মানিত হজ্বযাত্রীদের জন্য গাইড হিসাবে একটি সমৃদ্ধ হজ্ব ম্যাগাজিন বের করতে যাচ্ছে। সেখানে একজন হজ্বযাত্রীর সুষ্ঠুভাবে হজ্ব সম্পন্ন করার জন্য খুটিনাটি যাবতীয় বিষয় সন্নিবেশিত হবে। সেইজন্য হজ্বযাত্রীদের প্রস্তুতি, হজ্বের আরকান-আহকাম, হজ্বের ধারাবাহিক কার্যক্রম, তওয়াফ ও জেয়ারত, হজ্বের দোয়া, হজ্বযাত্রিগণ যেসব ভুলভ্রান্তি থেকে মুক্ত থাকবেন ও কুরবানির বিধান ইত্যাদি বিষয়ে আপনাদের সুচিন্তিত ও তথ্যভিত্তিক লেখা আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে আহ্বান করছি। আর তাছাড়া শুক্রবারের ধর্মচিন্তা পাতায়ও নিয়মিত লেখা পাঠাবেন। লেখার কোন হার্ডকপি গ্রহণযোগ্য নয়। লেখা সিডি, পেনড্রাইভ অথবা ই-মেইল-এর মাধ্যমে পাঠাতে হবে।
লেখা পাঠাবার ঠিকানা
সম্পাদক
ধর্মচিন্তা বিভাগ,
দৈনিক ইত্তেফাক,
৪০, কাওরান বাজার, ঢাকা ১২১৫।
e-mail : [email protected]
