সুযোগ থাকলে আমি বলবো—না।
হয়তো রোদ নেই
কাঙ্ক্ষিত চাঁদ নেই
আছে এক স্থির অমানিশা
ধুলোপথ আর শীতের কুয়াশায় ভেজা
মাঠের পার।
নিজের পায়ে কুড়াল মেরে
বুঝে নিতে চাই আর কতটুকু বাকি
আমার পিতা বিশ্বাসে তুলেছিলেন হাত
তাতেই বেড়েছে সুদচোরাবালি
আজ গলা পর্যন্ত ডুবে আছি
তবু আসে উন্নত উন্মত্ত ঢেউ
তোলার অবশিষ্ঠ হাতও নেই
আমি যেন সাক্ষী গোপাল।
আজ সুযোগ থাকলে আমি বলবো—না।
