বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে নাট্যকার মনজুরে মওলা রচিত, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা রেপার্টরী প্রযোজনা ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’ নাটকটির ১২তম মঞ্চায়ন একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আতাউর রহমান, আমিনুর রহমান মুকুল, ফকরুজ্জামান চৌধুরী, শামীম সাগর, এসএম সালাউদ্দিন, এরশাদ হাসান, রিজভী, পূজা, জয়িতা, শীলা, পিয়া, বিউটি, রাজা প্রমুখ।
