সালমানের ‘মেন্টাল’

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২০:৩৬
সালমান খান এখন পুরোদস্তুর ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন ছবি ‘মেন্টাল’-এর শুটিংয়ে। সম্পূর্ণ অ্যাকশন ঘরানার এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ‘বিগ বস সিজন ৬’খ্যাত সানা খান। এই ছবিতে সালমানের চরিত্রের নাম ‘রাধে’। মজার বিষয় হলো অনেকেই ‘মেন্টাল’ ছবিকে ‘ওয়ান্টেড’-এর সিক্যুয়েল হিসেবেই ধারণা করছেন। কেননা, ‘ওয়ান্টেড’-এ সালমান খান একজন আন্ডারকভার পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং নাম ছিল রাধে। উল্লেখ্য, ছবিটি আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাবে।