দিনাত জাহান মুন্নি :উপস্থাপনা, গান দুটিতেই স্বচ্ছন্দ যাতায়াত দিনাত জাহান মুন্নির। কাজ করেছেন অনিমেষ আইচের ‘না মানুষ’ চলচ্চিত্রে। প্লে-ব্যাকে সাধারণত যে ভার্সেটাইল কণ্ঠের প্রয়োজন খুব অল্প বয়সেই মুন্নি তা রপ্ত করেছেন। দেশের শীর্ষ তারকা প্রায় সকলের সাথেই গান করেছেন তিনি। এরই মধ্যে নিজের নতুন সলো অ্যালবামের কাজ শুরু করেছেন। গুণী এই কণ্ঠশিল্পীর আজ শুভ জন্মদিন। তাকে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
