স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন সাধনে সর্বক্ষেত্রে নারী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গতকাল রাজধানীর একটি স্থানীয় হোটেলে সিভিল সার্ভিস চেইঞ্জ ম্যানেজমেন্ট এর সহায়তায় বাংলাদেশ সিভিল সার্ভিস ওমেন নেটওয়ার্ক (বিসিএসডব্লিউএন) এর ওয়েবসাইট উদ্বোধন ও জেন্ডার গাইড লাইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
স্পিকার বলেন, জেন্ডার সমতা নারী ক্ষমতায়নের অবিচ্ছেদ্য অংশ। তাই প্রতিটি ক্ষেত্রেই নারী-পুরুষের বৈষম্য দূরীকরণের মাধ্যমেই নারীর ক্ষমতায়ন সম্ভব। জনপ্রশাসন সচিব আবদুস সোবহান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস আলোচনায় অংশগ্রণ করেন।
