শুক্রবার
মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া, যাত্রাবাড়ী, ঢাকা :পবিত্র জলসা মোবারক বাদ জুমা মোনাজাত।
শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন: সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে পদক প্রদান অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিকাল ৫টা।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান, মিরপুরের মুক্তবেদীতে (টাউন হল), বিকাল ৫টা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা): ‘বাংলাদেশের ঐতিহ্যিক বাদ্যযন্ত্রের পরিচিতিকরণ এবং তরুণ প্রজন্মের জন্য সংগীতের ইতিহাস’ শীর্ষক সেমিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, বিকাল ৩টা।
জাহাঙ্গীর সার্কেল (মিতা): ‘মোগল চিত্রকলার উত্কর্ষ সাধনে সম্রাট জাহাঙ্গীর’ শীর্ষক আলোচনা ও পাঁচ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন, জাতীয় চিত্রশালায়, বিকাল ৪টা।
ঢাকা আর্ট সেন্টার: শিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে বাছাইকৃত কাজ নিয়ে তিন দিনব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন, ঢাকা আর্ট সেন্টার, বিকাল ৫টা।
কবি সমুদ্র গুপ্ত স্মৃতি একাডেমি: কবি সমুদ্র গুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান, কেন্দ্রীয় গণগ্রন্থাগার সেমিনার হল, বিকাল ৫টা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: সিরিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, জাতীয় প্রেসক্লাবের সামনে, বিকাল ৪টা।
চট্টগ্রাম সমিতি, ঢাকা: দ্বিতীয় সাহিত্য সম্মেলন, ৩২, তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন, সকাল ৯টা।
ক্রান্তি শিল্পগোষ্ঠী: ক্রান্তির ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, সন্ধ্যা ৬টা।
