রোমান্সে ভরপুর পরিণীতির ‘শুদ্ধ দেশি রোমান্স’

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:২০
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে ‘ইশাকজাদে’খ্যাত পরিণীতি চোপড়ার নতুন ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’। ছবিটির ট্রেইলার ও গান স্যাটেলাইট চ্যানেল, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক আলোড়ন তুলছে। ট্রেইলারে খুব স্পষ্ট না থাকলেও পরিচালক জানিয়েছেন, ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে অনেক রোমান্স পাওয়া যাবে যা এই প্রজন্মের তরুণদের খুব বেশি আকর্ষণ করবে। পরিণিতী চোপড়াও এই রোমান্সের দৃশ্যগুলো অত্যন্ত আবেগ দিয়ে ফুটিয়ে তুলেছেন।