নাদিয়া :মূলত নৃত্য দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে এরপর অভিনয়েও তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। অভিনয় করে চলেছেন একক ও ধারাবাহিক বিভিন্ন নাটকে। তবে নাচকেও ধরে রেখেছেন। এখনও বিভিন্ন উত্সবভিত্তিক আয়োজনে তিনি দর্শকদের সামনে হাজির হন নাচ দিয়ে। এ ছাড়াও উপস্থাপনা দিয়েও দর্শকের নজর কেড়েছেন। বহুমুখী এই গুণী প্রতিভাধর অভিনেত্রী, নৃত্যশিল্পীর আজ শুভ জন্মদিন। তাকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
