গ্রীষ্মকালীন ক্রীড়া

হাটহাজারীতে চ্যাম্পিয়ন আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:০৬
৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩ হাটহাজারী উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়। হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় বনাম ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হাওয়ার সাথে সাথে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলে। খেলোয়াড়রা তাদের নৈপুণ্য দেখাতে পাল্টা পাল্টি আক্রমণ শুরু করে। শেষ পর্যন্ত আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ফরহাদাবাদ উচ্চবিদ্যালকে ২-১ গোলে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জন করে। উভয় দলের নৈপুণ্য খেলা দেখার জন্য হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শক ভিড় জমায়। খেলায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম রেজা। উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আছলাম মোরশেদ, আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামছুল আলম চৌধুরী, সদস্য মোঃ আলী আকবর, প্রধান শিক্ষক আবদুল মাবুদ চৌধুরী, খেলার পরিচালক হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ও হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া। খেলা শেষে তাত্ক্ষণিক উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় খেলোয়াড়দের রানার আপ ট্রফি তুলে দেয়া হয়। খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানঃ এদিকে ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হাটহাজারী উপজেলায় আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও এলাকাবাসির পক্ষ থেকে গত বৃহস্পতিবার খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি শামছুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এসএম আবুল কাশেম সিআইপি। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সদর সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলী আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মোসলেহ উদ্দিন মাসুদ, মহিন উদ্দিন মিন্টু, মোঃ আলী আকবর, মোঃ ইউনুছ খন্দকার ও আবুল কাশেম মেম্বার। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল মাবুদ চৌধুরী।