এ সময়ে মিউজিক ভিডিও এবং নিজের কণ্ঠগুনেই সঙ্গীতে একটি অবস্থান তৈরির আপ্রাণ চেষ্টা করছেন সাবরিনা হক সাবা। ছেলেবেলায় গানের হাতেখড়ি। সঙ্গীতে ফেরদৌস আরার হাত ধরেই গানের পথে হাঁটা। ছায়ানটে নজরুল সঙ্গীতের ওপর ছয় বছরের একটি কোর্সও সম্পন্ন করেছেন। সম্প্রতি সৈয়দ আলী আহসান লিটনের পরিচালনায় ‘জনম জনম’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রচার হচ্ছে। যে গানটি খুব অল্প সময়েই দর্শক-শ্রোতামহলে ব্যাপক সাড়া পড়েছে। সাবা বলেন, খুব শিগগিরই নতুন একক অ্যালবামের কাজে হাত দেবো।
