মেডিক্যাল চেকআপের জন্য সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ গতকাল সৌজন্য সাক্ষাত্ করেছেন। রাষ্ট্রপতির হোটেল স্যুটে সাক্ষাত্কালে এরশাদ রাষ্ট্রপতির চিকিত্সা ও স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন। সিঙ্গাপুর থেকে গতকাল প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ রাষ্ট্রপতি আবদুল হামিদের সুস্বাস্থ্য কামনা করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এরশাদকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মেডিক্যাল চেকআপ শেষে আজ দেশে ফিরবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ রবিবার সকালে ৭ দিনের সফরে সিঙ্গাপুর যান। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চক্ষু চিকিত্সা ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মেডিক্যাল চেকআপ করান।
