দেশে এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনক

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:১২
এইচআইভি/এইডস নিয়ন্ত্রক বিষয়ক এ্যাডভোকেসি মিটিংয়ে বক্তারা জানান, বাংলাদেশ এশিয়ার একটি অন্যতম দেশ, যেখানে এইচআইভি আক্রান্তের হার শতকরা ২৫ শতাংশের বেশি হারে বাড়ছে। ফলে দেশে উদ্বেগজনকভাবে এইচআইভি সংক্রমণ বাড়ছে। এখনই এই বিষয়ে সকলের সতর্কতার উপর জোর দেন তারা। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৯ মন্ত্রণালয়ের ফোকাল পার্সনদের সাথে উচ্চপর্যায়ের এই এ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সচিব মো সফিকুল ইসলাম লস্কর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজ উদ্দিন। সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এর গ্লোবাল ফান্ড, আরসিসি-২ প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথভাবে এই সভার আয়োজন করে।