তিন কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:১৪
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এর নেতৃত্বে বৃহস্পতিবার তিনটি কারখানার মালিক/ প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরে তলব করে শুনানি শেষে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলাধীন পিলকুনি পুলপার এলাকায় অবস্থিত রাজধানী বোর্ড মিল ও মডার্ণ বোর্ড মিল নামক কারখানা দুটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া কারখানা পরিচালনার দায়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন আগানগর এলাকায় অবস্থিত সয়িমা ওয়াশিং প্লান্ট নামক কারখানাটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি স্থাপন ছাড়া পরিচালনার দায়ে পরিবেশ ও প্রতিবেশের ড়্গতিসাধনের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধি তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। - প্রেস বিজ্ঞপ্তি