ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষকদের মাধ্যমে ত্বাত্তিক ও ব্যবহারিক অগ্নি নির্বাপণ ও জরুরি অবস্থা মোকাবিলার উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে গত বুধবার ও বৃহস্পতিবার। মহড়ায় হাসপাতালের চিকিত্সক, সেবিকা, পেসেন্ট কেয়ারসহ অন্য কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শহিদুল ইসলাম ও ব্যবস্থাপক এডমিন এন্ড সিকিউরিটি মেজর মইনুল হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশন এন্ড মেইনটেইন্যান্সের পরিচালক মেজর মুহাম্মদ মাহবুব এবং উপ-সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
-প্রেস বিজ্ঞপ্তি
