পাতানো নির্বাচনে বিএনপি অংশ নিবে না

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৬
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কোন পাতানো নির্বাচনে বিএনপি অংশ নিবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। সে স্বপ্ন পূরণ করতে দেয়া হবে না। তিনি বৃহস্পতিবার বরগুনায় বিএনপির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মো. মতিয়ার রহমান তালুকদার, মো. নজরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আবদুল খালেক, জেলা ছাত্রদলের আহবায়ক কে.এম সফিকুজ্জামান মাহ্ফুজ, যুবদলের সভাপতি তালিমুর ইসলাম পলাশ, মহিলা দলের আহবায়ক রীমা জামান, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদী প্রমুখ ।