নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে মোরশেদ নামে ১২/ ১৩ বছরের একটি বাকপ্রতিবন্ধী ছেলের সন্ধান পেয়েছে এলাকাবাসী। তবে ছেলেটি তার নাম এবং বোনের স্কুলের নাম ছাড়া কিছু বলতে পারছে না।
ছেলেটি জানিয়েছে, তার বাবার নাম ফুল, মাতার নাম মর্জিনা, তার দুই বোনের নাম ফারহানা ও সাবিনা। তার বোন যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম ‘চাচিয়ার পাড় মৌলিক বিদ্যালয়’। কিন্তু গ্রামের নাম, থানা বা জেলার নাম কিছুই জানাতে পারছে না। ছেলেটি বর্তমানে ঐ গ্রামের সিরাজুল নামের এক ব্যক্তির কাছে রয়েছে। তার মা-বাবাকে সিরাজুল ইসলামের নম্বর ০১৭৪২৯৩৮৩৩১ এবং প্রবীণ কুমার সরকারের নম্বরে ০১৭১৩৭৬২২৮১ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
