মোঃ মির্জা শরিফুল ইসলাম
এক ওষুধ কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার ও সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার রেহাই পুকুরিয়া গ্রামের মোঃ মির্জা শরিফুল ইসলাম (৪৫) গত বৃহস্পতিবার জেলা সদরের এক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মথুরা মোহন দাস
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কির্তন রক্ষাকালী মন্দিরের সভাপতি মথুরা মোহন দাস (৯০) গতকাল কয়কির্তন গ্রামের নিজ বাস ভবনে পরলোক গমন করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সালেহা খাতুন
নোয়াখালীর সেনবাগ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘অধিকার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোর্তুজার মা সালেহা খাতুন (৭৭) গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
