গ্রন্থিকগণ কহে

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২১:৫৬
সেলিম আল দ্বীনের রচনা ও বদরুল আনাম সৌদের চিত্রনাট্যে নাটক ‘গ্রন্থিকগণ কহে’ প্রচার হবে চ্যানেল নাইনে আজ রাত ৭টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করেছেন—রাইসুল ইসলাম আসাদ, সুর্বনা মুস্তাফা, বর্না মির্জা, সাজু খাদেম, জিতু আহসান, সমাপ্তি মাশুক, আফরোজা বানু, সুভাশিষ ভৌমিক, সানজিদা প্রীতি, রিজভী, মাজনুন মিজান, স্বর্না, দিনার, দীপা খন্দকার প্রমুখ। এর কাহিনীতে দেখা যাবে—গল্প শুরু হলো গ্রন্থিকগণের, আমাদের এই ক্লিষ্ট কালে আজও যাত্রা পালার ভেতর দিয়ে প্রাচীন উত্তরাধিকারের শিল্প নদী প্রবাহিত হয়। সেই প্রবাহ ক্ষীণ বিশুষ্ক প্রায়। তবু তা আঁঁকড়ে ধরে যারা বাঁচতে চায়- আসরে আসরে নাচে গান গায়- জীবিকার নির্মম প্রয়োজনে হনন করে শিল্পকেই। ক্রমে ক্রমে হয়ে উঠে জনগণের আনন্দ লিপ্সার ক্রীড়ানক। তাদেরই পর্দার আড়ালের গল্প, ‘গ্রন্থিকগণ কহে’।