সপ্তম স্থান পেল হকি দল

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:০১
অবশেষে এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে প্রথম জয় পেল বাংলাদেশ। আর চাইনিজ তাইপেকে ১১-৩ গোলে উড়িয়ে দিয়ে সপ্তম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ জাতীয় হকি দল। আর আজ অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটির ফাইনাল, বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। এর আগে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও হারে বাংলাদেশ। ৪ ম্যাচে মোট ২৫টি গোল হজম করতে হয় তাদের।