ভারত ও পাকিস্তানের ফুটবল ইতিহাসে এমন ঘটনা খুব কমই আছে যখন দল দুটি একই টুর্নামেন্ট পরস্পরের মুখোমুখিতায়। শেষবার কবে এমনটা হয়েছিল সেকথা মনে করতে পারলেন না পাকিস্তুান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা লোদী। তবে তাকে মনে করিয়ে দিতেই মাথা ঝাকিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে ২০০৩ সালে পাকিস্তান ভারত একই গ্রুপে ছিল। সেবার দুই প্রতিবেশী দলের শুরুটা হয়েছিল একইভাবে। সেই ম্যাচ পাকিস্তান ১-০ গোলে ভারতকে হারিয়েছিল। পরে এই দুই দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও মুখোমুখি হয় এবং তাতে অতিরিক্ত সময়ে জয়ী হয় ভারত। ১০ বছর পর আবার আরেকটি সাফে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ভারত।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা পৌনে সাতটায়।
ফুটবল মাঠের লড়াই হলেও চির বৈরী এ দুই পড়শির মধ্যে যুদ্ধের আবহ বিরাজ করছে। সে কারণে কেউ হার মানতে নারাজ। উভয় দল মুখে বলছে এখানে যুদ্ধের কিছু নেই। কিন্তু আলোচনায় ঘুরে ফিরে কবে কখন কোথায় ভারত আঘাত করেছে পাকিস্তানকে আর পাকিস্তান আঘাত করেছে ভারতকে সব কথাই উঠে আসছে তাদের মুখে। কাশ্মির লড়াই, পুঞ্চ লড়াই সবই হোটেলের লবিতে ঘোরাফেরা করতে থাকা পাকিস্তান ভারত ফুটবল কর্মকর্তাদের মুখে শোনা গেছে। গত মাসে পুঞ্চে ভারতের পাঁচ সেনা সদস্য এবং পাকিস্তানের একজন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে তাদের আলোচনায় জানা গেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন এটা রাজনৈতিক ইস্যু। এই সব বিষয় মাঠে প্রাধান্য পাবে না।’
পাক-ভারত ম্যাচের আগে কথা বলতে পারবেন না ভারতীয় খেলোয়াড়রা। নিষেধ আছে। কথা বললেই ১০ হাজার রুপি জরিমানা করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মিডিয়া এক্রিডিটেশন কার্ড গলায় না থাকায় ভারতীয় ফুটবলারদের বুঝতে দেরি হয় ফুটবল ভক্ত নাকি সাংবাদিক। কার্ড সরিয়ে রেখে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর সাথে ক্ষাণিকটা কথা বলার সুযোগ পাওয়া গেল। এবার নিয়ে তিনটি সাফ খেলছেন ভারতীয় দলপতি। আন্তর্জাতিক ম্যাচে এ পর্যন্ত ৩৭ গোল করেছেন। নিজের ক্যারিয়ারের চেয়ে এখন পাকিস্তানকে হারানোই তার বড় লক্ষ্য। জানিয়ে গেলেন এটা তাদের জন্য নিরেপক্ষ ভেন্যু। দশরথে সমর্থক চাপ না থাকলেও দেশের ফুটবল দর্শকরা অপেক্ষায় রয়েছেন পাকিস্তানকে হারিয়ে আমরা শুভ সূচনা করতে চাই।’
ভারত ও পাকিস্তান এ খেলাটির আগ পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়। এর মধ্যে ভারত ১২টিতে এবং পাকিস্তান জিতেছে চারবার। ড্র হয়েছে ছয়টি খেলা।
