ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪১
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দারিদ্র্যমুক্ত জাতি এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন। বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু কাওছার প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।