বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, রাজনীতি এখন আর এসি রুমের মাঝে নেই। এমনকি দেশের মধ্যেও নেই। চলে গেছে জাতিসংঘ অফিসে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত প্রতিহিংসার রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের উপস্থাপনায় আলোচনায় আরও অংশ নেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক, বিকল্প ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি কমান্ডার (অব) শহিদুর রহমান পিএসসি, মুহাম্মদ সাইদুর রহমান, হেলেন জেরিন খান প্রমুখ।
