আবারও একসঙ্গে অভিনয়ের কথা চলছে বলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও রেখার। আর যদি এই দু’জনকে নতুন করে একসঙ্গে পাওয়া যায় তাহলে হয়তো সেই ‘সিলসিলা’ ছবির কিছুটা মুহূর্ত হলেও দর্শকদের মনে পড়ে যাবে। জানা যায়, ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল ‘ওয়েলকাম ব্যাক’-এ তাদের দু’জনকে কাস্ট করার জন্য কয়েকদফা আলোচনাও করেছেন পরিচালক।
