ফোকাস

পঞ্চনারী আখ্যান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৩
আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘পঞ্চনারী আখ্যান’। এই নাটকটি রচনা করেছেন হারুন রশীদ, নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে একক অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী রোজী সিদ্দিকী। এটি ঢাকা থিয়েটারের ৩৭তম প্রযোজনা।