জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেয়া হবে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামান বলেছেন, সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন করতে হবে। জলাবদ্ধতা প্রকট হওয়ার পূর্বেই প্রাকৃতিক খাল ও জলাধারগুলো সংস্কার ও পুনঃখননের মাধ্যমে ইকোসিস্টেম বজায় রেখে এ সংকট মোকাবিলা করতে হবে বলে তিনি মত ব্যক্ত করেন। মেয়র বৃহস্পতিবার সকালে কেসিসি’র নগর অঞ্চল উন্নয়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কে এম হুমায়ন কবীর, ওয়াহেদুর রহমান দিপু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আনজিরা খাতুন, নাদিরা হোসেন তুলি, প্রধান প্রকৌশলী মোঃ লিয়াকত আলী শরীফ, চিফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার এস কে এম তাছাদুজ্জামান, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ নূর হোসেন ভুঁইয়া, কনসালট্যান্ট মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।