ব্যায়ামের পূর্বে আহার ক্ষতিকর না হিতকর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
অনেকে ব্যায়াম করার পূর্বে আহার করে থাকেন। আবার অনেকে ব্যায়াম বা শরীর চর্চার পরপরই আহার করেন। এ নিয়ে বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। অতিসম্প্রতি ব্রিটিশ সাইক্লিস্টদের ওপর গবেষণা করে দেখা যায় ব্যায়ামের আগে আহার করলে ব্লাড সুগার হ্রাস পায়। বিশেষজ্ঞগণ গবেষণা-কালে একদল ব্রিটিশ সাইক্লিস্টদের ব্যায়ামের আগে সুগারি ড্রিংক বা শরবত জাতীয় পানীয় পান করতে দেন। এতে দেখা যায়, তাদের পারফরম্যান্স স্বাভাবিকের চেয়ে হ্রাস পেয়েছে এবং রক্তে চিনির পরিমাণ কমেছে। যাকে বলা হয়, হাইপোগ্লাইসেমিয়া। একইভাবে অন্য একটি গ্রুপ এ্যাথলেটদের সহজে হজমযোগ্য খাবার আহার করতে দেয়া হয়। এতে যারা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের আগে খাবার খেয়েছেন তাদের পারফরম্যান্স স্বাভাবিকের চেয়ে কম হয়েছে। তাই বিশেষজ্ঞদের অভিমত: ব্যায়াম, শরীর চর্চা, সুইমিং, সাইক্লিং বা যে কোন ধরনের ব্যায়ামের পূর্বে আহার না করাই ভালো। তবে অন্তত: ৩০ মিনিট পর হালকা খাবার আহার বা সুগারি ড্রিংক পানে কোন বাধা নেই। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ