পরিবেশ দূষণের দায়ে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এর নেতৃত্বে রবিবার একটি ডাইং কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরে তলব করে শুনানি শেষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন শিরিরচালা এলাকায় অবস্থিত এ্যাপারেলস্ ২১ নামক কারখানাটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি স্থাপন ব্যতীত কারখানা পরিচালনার দায়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য ১০ লাখ টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধি তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।-প্রেস বিজ্ঞপ্তি