রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন ১৪ সেপ্টেম্বর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ১৪ সেপ্টেম্বর। ইতোমধ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ৬৯ জন স্থান পেয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার কর্তৃক খসড়া ভোটার তালিকার ওপর আপত্তির শুনানি শেষে বিকাল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংস্থার সহ-সভাপতির ৩টি, সাধারণ সম্পাদকের ১টি, সহ-সাধারণ সম্পাদকের ১টি, যুগ্ম-সম্পাদকের ২টি, কোষাধ্যক্ষের ১টি এবং সদস্য (পুরুষ) ৫টি ও মহিলাদের ২টিসহ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।