ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ

সিদ্দিক মিঞার নৌকা প্রথম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লোপাড়া হাঁওড়ে গত শনিবার অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় ক্ষমতাপুরের সিদ্দিক মিয়ার নৌকা প্রথম, সদর উপজেলার শ্যামপুরের নৌকা দ্বিতীয় ও সরাইল উপজেলার শাহজাদাপুরের নৌকা তৃতীয় স্থান দখল করে। এতে ১২টি নৌকা অংশ নেয়। সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মিয়া, জেলা বিএনপির উপদেষ্টা আব্বাস উদ্দিন খান, চুন্টা ইউনিয়ন চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ সরাইল উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ। প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক সমাগম হয়।