৩ দিনে প্রায় ৪০ কোটি রুপি!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৮
অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, কারিনা কাপুর, অর্জুন রামপাল, মনোজ বাজপায়ী ও অমৃতা রাও অভিনীত প্রকাশ ঝা-এর রাজনীতি নির্ভর চলচ্চিত্র ‘সত্যগ্রহ’ মুক্তি পায় গেল শুক্রবার। মুক্তির মাত্র ৩ দিনেই ছবিটি আয় করে ৩৯.১২ কোটি রুপি। বলিউড বক্স অফিসে খানদের টেক্কা না দিতে পারলেও খুব একটা খারাপ ফলাফল নয় এটি। এ নিয়ে পরিচালক প্রকাশ ঝাঁ বেজায় খুশি।