ইন্ডিয়ান আইডল জুনিয়র অঞ্জনা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৮
হিন্দি শব্দজ্ঞানে একেবারেই অপরিপক্ব ১০ বছরের এই অঞ্জনা। কিন্তু একের পর এক গেয়ে যেতে পারেন হিন্দি গান। সুরের নড়চড় তো এক বিন্দুও নেই, পাওয়া যাবে উচ্চারণের তারতম্যও। বরং বিচারকরা তাকে অনেকেই আগে শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহানের সঙ্গে তুলনা করেছেন একাধিকবার। এই মেয়েই যে ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর প্রথম পুরস্কারটি অর্জন করবেন তা অনেক আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। শেষ পর্যন্ত ১১জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে প্রথম ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ মুকুট জিতে নিলেন ব্যাঙালোরের এই মেয়ে অঞ্জনা পদ্মনাভন। গত রবিবার অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দেবাঞ্জনা মিত্র, নির্বেশ সুধাংশুভাই দাভে ও আনমোল জয়সওয়াল। তার হাতে জয়ের ট্রফি তুলে দেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ট্রফি ছাড়াও অঞ্জনা পেয়েছেন ৩২ লক্ষ টাকা পুরস্কার ও একটি গাড়ি। উল্লেখ্য, অনুষ্ঠানটি ১ জুন শুরু হয়েছিল।