তরুণ কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক তার নতুন মিউজিক ভিডিওর জন্য কক্সবাজারে তিনদিনের শুটিংয়ে যাচ্ছেন। সৈয়দ আলী আহসান লিটনের নির্দেশনায় এই মিউজিক ভিডিওটি কক্সবাজার, টেকনাফের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে। অনুরুপ আইচের লেখা ‘রংবাজার’ গানটির মিউজিক ভিডিওর জন্য পুরো ১৬ জনের টিম কক্সবাজার যাচ্ছে। এ প্রসঙ্গে মানিক বলেন, ‘আমার অবাক শহরে’ অ্যালবামটির সাফল্যের ধারাবাহিকতা রাখতেই এই কাজটি করার চেষ্টা করছি। কারণ এখন প্রতিটা গান শুধু শোনার না দেখারও বটে। এ কারণে রংবাজার গানটির গল্প ও চিত্রনাট্য অনুযায়ী কক্সবাজরকেই আমরা নির্ধারণ করেছি। আশা করি অ্যালবামের মতোই এই মিউজিক ভিডিওটিও দর্শক গ্রহণযোগ্যতা পাবে।
