আর্সেনালে আসছেন ওজিল!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
ট্রান্সফারের সময় যতোই কমে আসছে ইউরোপিয়ান ফুটবলে দলবদলের মিছিল ততই বড় হচ্ছে। এবার এই তালিকায় নাম লেখালেন প্লে-মেকার মেসুত ওজিল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে আসার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই জার্মান মিডফিল্ডার । সব কিছু ঠিক থাকলে ৪০ মিলিয়ন পাউন্ড দরে রিয়াল মাদ্রিদ ছেড়ে এমিরেটসয়ে আসতে যাচ্ছেন এই তারকা। আর এই দর আরও বাড়তে পারে বলে জানিয়েছে কিছু ব্রিটিশ গণমাধ্যম। জানা গেছে গানারদের হয়ে খেলার জন্য বছরে ছয় মিলিয়ন পাউন্ড পেতে যাচ্ছেন এই তারকা। রিয়ালের সাথে ওজিলের চুক্তি ২০১৬ সাল পর্যন্ত। তবে, এর আগেই কোচ আর্সেন ওয়েঙ্গারের দলে নাম লেখাতে যাচ্ছেন তিনি। এর আগেই ওজিলের দলবদলের ব্যাপারে আভাস দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি, ‘স্বাভাবিকভাবেই সে ঠিক খুশি নয়। আসলে বেঞ্চে বসে থাকলে যে কারও পক্ষেই খুশি হওয়া কষ্টকর।’