পৃথক ঘটনায় নিহত ১৯আহত ৪ জন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩০
রংপুরের মিঠাপুকুর, টেকনাফ, হাটহাজারী, চট্টগ্রাম, রামগতিসহ বিভিন্ন স্থানে বজ্রপাত, বিদ্যুত্স্পৃষ্ট, সর্পদংশন, আত্মহত্যাসহ বিভিন্ন ঘটনায় নিহত ১৯ ও ৪ জন আহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বেনাপোল (যশোর) বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর ও সরবাংহুদায় গত রবিবার বিকালে বজ্রপাতে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলেন সাদ্দাম হোসেন, ইমরান, মতিয়ার রহমান ও তুহিন। আহতরা হলেন পশুপতি, নবী, শান্তি ও মাসুম। সিলেট সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিজুর রহমান ও ছাত্রী তানজিনা জাহান লিজার ঝুলন্ত লাশ তাদের নিজ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। লাশ দু’টি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাগেরহাট সদরের চুলকাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাফিজ ও তানজিনা জাহান লিজা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ডা. আব্দুল মান্নানের মেয়ে। সাতকানিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নে কুন্ডুরকুলে গত রবিবার সকালে বন্য হাতির আক্রমণে আবছার উদ্দিন চৌধুরী (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে ধর্মপুর ইউনিয়নের আলমগীর চৌধুরী পাড়ার মৃত মনিরুল ইসলাম চৌধুরীর ছেলে। কমলনগর (লক্ষ্মীপুর) কমলনগরের আন্ধারঘরে গত রবিবার দুপুরে বজ্রপাতে ক্বারী মোঃ সানাউল্লাহ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি চর জাঙ্গালীয়া গ্রামের আবু নুরের ছেলে। স্থানীয় হায়দার আলী জামে মসজিদের ইমাম ছিলেন তিনি। তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কওলাপাড়া গ্রামে গত রবিবার কলেজ ছাত্র ময়নুল ইসলামকে (২২) খুন করা হয়েছে। সে জয়পুরহাট সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। সে মনছুর আলীর ছেলে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। নওগাঁ নওগাঁর পোরশায় গত রবিবার বিকালে বজ্রপাতে আলহাজ (২৪) নামে এক যুবক ও সাপের দংশনে ময়না বিবি (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আলহাজ্ব ঘটনাস্থলেই মারা যান। সে পোরশা উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের ময়েন উদ্দীনের ছেলে। গৃহবধূ ময়না সমনগর গ্রামের ওমর আলীর স্ত্রী। রামগতি (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগরে গত রবিবার বিকালে বজ্রপাতে ক্বারী মাওলানা সানাউল্যাহ (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি মৃত আবু নূর মিয়ার ছেলে। হায়দার আলী জামে মসজিদের ইমাম ছিলেন তিনি। ভাঙ্গা (ফরিদপুর) উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামের কারিকরপাড়ায় গত রবিবার তানজু আক্তার (১৮) নামের এক নববধূ অভিমান করে আত্মহত্যা করেছে। সে নগরকান্দা থানার তুহিন মিয়ার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। চট্টগ্রাম চট্টগ্রামে এক সিমেন্ট কারখানায় গত রবিবার আজিজুল হক (৪৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি খোঁয়াজনগরের মৃত সিদ্দিক আহমেদের পুত্র। হোসেনপুর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের হোসেনপুরে গত রবিবার দুপুরে ভিজিএফের চাল আনতে গিয়ে হূদরোগে আক্রান্ত হয়ে নুরুদ্দিন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তাকে হোসেনপুর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তালা (সাতক্ষীরা) সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ তীরের উথালী বিল থেকে গতকাল সোমবার আজব আলী সরদার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সে উথালী গ্রামের মৃত: গহর আলী সরদারের পুত্র। সৈয়দপুর (নীলফামারী) নীলফামারীর সৈয়দপুরে গতকাল সোমবার পানিতে ডুবে আফ্রিদি ওরফে জনি নামে ২য় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে হূঙদি থলাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। সে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামের ছেলে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লা চৌদ্দগ্রামে গত রবিবার দুপুরে পানিতে ডুবে গোলাম কিবরিয়া সৈকত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের ব্যবসায়ী সুমনের ছেলে। মিঠাপুকুর (রংপুর) মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নে গত রবিবার দুপুরে মইনুল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী কবলাপাড়া গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। টেকনাফ (কক্সবাজার) টেকনাফ শাহপরীর দ্বীপ ভাঙ্গা সড়কের ভরাখাল থেকে গত রবিবার বিকালে উমর ফারুক (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাবরাং শাহপরীর দ্বীপ উত্তর পাড়া এলাকার প্রবাসী মো. ইউনুচের ছেলে। হাটহাজারী (চট্টগ্রাম) হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে গত শনিবার সর্প দংশনে দেলোয়ার হোসেন (২৭) নামে এক রাজমিস্ত্রি মারা গেছে। সে ঐ ইউনিয়নের ছাদেক নগর গ্রামের কালা গাজী চৌধুরী বাড়ির আবু তাহেরের পুত্র।