নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক ২০১৩ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার শিল্প সাহিত্যের কাগজ চন্দ্রদীপ বিভিন্ন বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন এমন ১৬ গুণী ব্যক্তিকে নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক প্রদানের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। এবার যাঁরা পদক পাচ্ছেন তারা হালন চাষী সুরুজ মিয়া (মুক্তিযুদ্ধ), অধ্যাপক ড. মো. আবদুল মান্নান সরকার ও অধ্যাপক দীপক কুমার নাগ (শিক্ষা), মোহাম্মদ ইকবাল চৌধুরী (গীতি কবিতা), আরিফুল হক কুমার (কবিতা), মজিবুর রহমান, মো. বজলুর রশীদ ও ইঞ্জিনিয়ার মো. রহমাতুল্লাহ (প্রশাসন), ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া (ব্যাংকিং), ডা. মো. আব্দুস সামাদ (চিকিত্সা সেবা), অধ্যাপক ডা. মো. আসগর হোসেন (শিশু চিকিত্সা), বিএম ইউসুফ আলী (বীমা শিল্প), মো. আবুল হোসেন (শিল্প-বাণিজ্য), রুমুনা জামান (নারী উদ্যোক্তা), এমএস আহমাদ আলী ও মো. নূরে আলম সিদ্দিকী (সমাজসেবা)। -প্রেস বিজ্ঞপ্তি
