ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পরিষদের আন্দোলন কর্মসূচি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৫
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রথা প্রবর্তনসহ প্রশাসনিক পদে জেনারেলিস্টদের নিয়োগ দেয়ার দুই দফা দাবি না মানায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক পরিষদ। গতকাল আইডিইবি ভবনের সিইসি কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষদের নেতৃবৃন্দ এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব খন্দকার মাইনুর রহমান এবং বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের (বাকাছাপ) কেন্দ্রীয় কমিটির আহবায়ক জাকির হোসেন সাগর। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ থেকে ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সমীপে পত্রমিছিল, ১২ সেপ্টেম্বর রাজপথে প্রতিবাদ সমাবেশ, ১৫ সেপ্টেম্বর সারাদেশে কর্মবিরতি, ১৮ সেপ্টেম্বর একদিনের গণছুটি এবং ২৫ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ।