রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তির নামে দালালি ও প্রতারণার অভিযোগে ১০ মহিলাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে রোগী ভর্তির নামে প্রতারণা ও দালালির সঙ্গে জড়িত।
