মঙ্গলবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফ্রি চিকিত্সাসেবা।
সম্মিলিত গণতান্ত্রিক জোট: নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের অপপ্রচার ও মন্ত্রীদের কটূক্তির প্রতিবাদে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
বাংলাদেশ মহিলা পরিষদ: আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৪টায় ‘সিডও সনদের ধারা ২ এবং ১৬-১ (গ)’র অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন।
