ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৩
সরকারি স্যার আশুতোষ কলেজ ক্যাম্পাস প্রতিবেদক সরকারী স্যার আশুতোষ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির উদ্যোগে সম্প্রতি এক প্রস্তুতি সভা চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো: আবদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব মুস্তফা নঈম, দিপেন চৌধুরী, মো. সিরাজুল হক বাদশা, ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, আমেরিকা প্রবাসী মনিরুল ইসলাম খোকা, এডভোকেট প্রদীপ দত্ত, কে এম সামশুদ্দিন আহমেদ, মোহাম্মদ কামালউদ্দিন, সালাহউদ্দিন গবি, অধ্যাপক বিশ্বজিত চক্রবর্তী, এস এম হাসানউদ্দিন প্রমুখ। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ‘স্কুল অব বিজনেস’-এর অ্যাসোসিয়েট ডিন নির্বাচিত হলেন প্রফেসর ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদ। সম্প্রতি তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাসোসিয়েট ডিন পদে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেন। ড. নাহিদ দীর্ঘদিন ধরে ইস্ট ডেল্টায় শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম শ্রেণীতে এমবিএ ডিগ্রী লাভ করেন। ব্যক্তিজীবনে তিনি মালয়শিয়া, নেপাল, ভুটান, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশ ঘুরেছেন।