সম্প্রতি মেঘনা ব্যাংক, আইটি কনসালটেন্টস লিমিডেট (Q-Cash) এবং ই-ক্যাশ লিমিটেডের (FastCash) মধ্যে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নিজ নিজ পক্ষ হতে মেঘনা ব্যাংকের এমডি কাইজার এ. চৌধুরী, আইটি সিএলের সিইও ড. কাজী সাইফুদ্দিন মুনির ও ই-ক্যাশের সিইও সেজান শামস চুক্তি স্বাক্ষর করেন। এ সময় তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
