মোশাররফের বিরুদ্ধে হত্যার নতুন অভিযোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৩
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে খুনের নতুন অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সম্প্রতি গৃহবন্দি হয়ে থাকা মোশাররফের বিরুদ্ধে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং এক বেলুচ আদিবাসী নেতা হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া ২০০৭ সালে বিচারকদের বরখাস্ত করার চেষ্টাসহ দেশদ্রোহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার মোশাররফের বিরুদ্ধে মৌলবাদী ধর্মগুরু আব্দুল রশিদ গাজি হত্যার অভিযোগ আনা হয়েছে। ২০০৭ সালে ইসলামাবাদে লাল মসজিদ অবরোধ কর্মসূচি চলাকালে গাজি নিহত হন। পাকিস্তানি সেনারা অভিযান চালিয়ে মসজিদটিতে কট্টর ইসলামপন্থিদের অবরোধ ভাংতে গেলে আরো শতাধিক মানুষ নিহত হয়।