বাংলাদেশের ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ খেলা শেষে কোনো রাখঢাক না করেই বললেন, ‘রেফারি এবং তার সহকারিরা ম্যাচটা ধ্বংস করেছেন। আমরা সুসংগঠিত ম্যাচ খেলেছি। আমাদের জেতা ম্যাচ। সেটাই ছিনিয়ে নিয়ে গেছেন শ্রীলংকান রেফারি।’
তারপরও ক্রুইফের মত হচ্ছে সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। বাংলাদেশ দুই ম্যাচে এক পয়েন্ট পেয়েছে। আর ভারত দুই ম্যাচে চার পয়েন্ট, দুই ম্যাচে নেপালের পয়েন্ট চার, সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট এক।
শ্রীলংকান রেফারি ক্রিশাসন্থা ডি পেরেরা খেলা শুরুর আগে থেকেই অখ্যাত কারণে বাংলাদেশের উপর ক্ষুব্ধ ছিলেন। ব্যাপারটা অনুমান করা যায় যখন তিনি প্রয়োজনের চেয়েও বেশি নিয়ম-কানুন মেনে চলতে বলছিলেন। বুট চেক করা, জার্সি চেক করা, গলায় অ্যাক্রিডিটেশন কার্ড ঝুলছিল কিনা, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না; আরো কত কি নিয়ম-কানুন তুলে ধরছিলেন এই রেফারি। অথচ ভারতকে নিয়ে কোনো ব্যস্ততাই দেখা গেল না।
ক্রুইফ সংবাদ সম্মেলনে জানান তাকে এমনভাবে চেক করা হচ্ছিল তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন। তিনি বলেন, ‘আমরা চুলটাই শুধু চেক করা হয়নি। রেফারি এমন আচরণ না করলে বাংলাদেশ ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারত।’
ক্রুইফ খেলা চলাকালে বেঞ্চে বসে খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছিলেন। সামনে দাঁড়িয়ে তার সহকারী রেনে কেস্তার চিত্কার দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করছিলেন। তারপরও রেফারি ক্রুইফকে বিনা কারণে মাঠ থেকে বের করে দেন। ক্রুইফ বলেন, ‘আমার মনে হয় রেফারিরা রাতে ঘুমায়নি। অথবা স্ত্রীর সাথে ঝগড়া করে মাঠে এসেছিলেন।’
নেপালের বিরুদ্ধে বাংলাদেশের খেলা হতাশ করেছিল। কিন্তু কাল ভারতের বিরুদ্ধে সুসংগঠিত ম্যাচ খেলেছে বলে মনে করছেন ক্রুইফ। বাংলাদেশ দলের অধিনায়ক ইনজুরিতে থাকা মামুনুল ইসলামকে দুইটা ইনজেকশন দিয়ে মাঠে নামিয়ে ছিলেন কোচ। ভারতের বিরুদ্ধে একশ ভাগ ফাইটিং ম্যাচ খেলেছে বলে বাংলাদেশ দলের কোচ বলেছেন।
ক্রুইফ বলেছেন, মামুনুল ইসলাম তাকে ড্রেসিং রুমে বলেছে ওটা ফাউল ছিল না। তিনি বলেন, এমন রেফারিং হলে এই অঞ্চলের ফুটবল উন্নতি হবে না। মামুনুল ইসলাম বলেছেন, ‘আমার সাথে সুনীল ছেত্রীর ধাক্কাই লাগেনি। আমি বল ক্লিয়ার করেছি বক্সের ভেতরে। আর রেফারি ফাউল দিয়েছেন বক্সের বাইরে। ফাউলই যদি হয় তাহলে তো পেনাল্টি হবে। ফ্রি কিক হবে কেন।’
নেপাল পাকিস্তান ড্র
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
সাফ আয়োজক স্বাগতিক দেশ নেপাল দ্বিতীয় ম্যাচ ড্র হরেছে। গতকাল রাতে দশরথে নেপাল ১-১ গোলে পাকিস্তানের সাথে ড্র করে। প্রায় ত্রিশ হাজার দর্শক গতকালও খেলা দেখেছে। ম্যাচে এক গোলে পিছিয়ে শেষভাগে গোল পরিশোধ করে হার ঠেকায় নেপাল। ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
আজকের খেলা
শ্রীলংকা ঃ আফগানিস্তান
ভুটান ঃ মালদ্বীপ
