ভান্ডারিয়ার মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবলে পিরোজপুর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে নাজিরপুর বালিকা বিদ্যালয়।
গতকাল মঙ্গলবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার বিভিন্ন ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালকদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর টাউন স্কুল ও রানারআপ নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন জিয়ানগর সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানারআপ পিরোজপুর এসটি একাডেমী। কাবাডিতে চ্যাম্পিয়ন বালক বিভাগে কাউখালী আইরন জয়কূল মাধ্যমিক বিদ্যালয় ও রানারআপ মঠবাড়িয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসা, চ্যাম্পিয়ন বালিকা বিভাগে জিয়ানগর সেতারা স্মৃতি ও রানারআপ সদরের করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সাঁতারে সদরের হরিণা মাধ্যমিক বিদ্যালয় বেশিরভাগ পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। জেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ১ সেপ্টেম্বর জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।
