বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগেই এই ব্যাপারটি জানানো হয়েছিল। গতকাল কক্সবাজার সফরের অংশ হিসেবে এই সৈকত নগরীতে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও স্টেডিয়ামের নির্মানস্থলে জাননি প্রধানমন্ত্রী। তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আরও কিছু সরকারী প্রকল্পের সঙ্গে উখিয়ায় অবস্থানকালেই স্টেডিয়ামেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মেয়েদের টূর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা এই কক্সবাজার স্টেডিয়ামে।
