চুয়াডাঙ্গা স্টেডিয়ামে গত সোমবার অনুষ্ঠিত জাতীয় স্কুল-মাদ্রাসার বালক ও বালিকাদের জেলা পর্যায়ের বালিকাদের খেলায় কলাবাড়ী রামনগর হাই স্কুল টাইব্রেকারে ৩-১ গোলে খাড়াগোদা হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে সরোজগঞ্জ হাই স্কুল ১-০ গোলে দর্শনা দক্ষিণ চাঁদপুর হাই স্কুলকে হারিয়ে একই কৃতিত্ব দেখায়।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ স্কুলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
