দিল্লী ডেয়ারডেভিলসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক কোচ গ্যারি কারস্টেন। আইপিএল-এর শেষ মৌসুমে খুব বাজে খেলার কারণে দলের উন্নতির জন্যই মূলত দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানকে আমন্ত্রণ জানায় ডেয়ারডেভিলস। দিল্লী দলটির আগের কোচ এরিক সিমন্স তার সহকারী কোচের দায়িত্ব পালন করবেন। ডেয়ারডেভিলস তাদের টুইটারে লিখে, ‘কারস্টেনকে আমাদের দলের প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা খুশি। তার জন্য এই সিদ্ধান্তটা নেয়া সহজ ছিল। আইপিএলে এটাই হবে তার প্রথম অভিজ্ঞতা।’ ভারতের জাতীয় দলের দায়িত্ব থেকে ২০০৪ সালে সরে দাঁড়ান কারস্টেন। ২০০৭ সাল থেকে সাড়ে তিন বছর ভারতের কোচ ছিলেন। এর আগে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট এবং ১৮৫টি ওয়ানডে খেলেছেন।
