অ্যালবাম তৈরিতে ব্যস্ত তিশমা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩১
গত ঈদে নিজের একক অ্যালবাম রিলিজের কথা থাকলেও আগামী ঈদের জন্য তিশমা প্রস্তুত হচ্ছেন পুরোদমে। এবারেও গত কয়েক ঈদের মতোই নিজের কম্পোজিশনের গানই থাকছে। এ ছাড়াও নিজের বেশ কটি গানের মিউজিক ভিডিও তৈরির প্ল্যান রয়েছে তার। পাশাপাশি ঈদের পর নিজের গানের কনসার্ট নিয়ে ইউরোপ টুরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। নিজের কাজ প্রসঙ্গে তিশমা বলেন, ‘এবারের ঈদে জোরালোভাবেই বেশ কটি গানের এক্সক্লুসিভ ভিডিও তৈরির পরিকল্পনা করছি। সবকিছু ঠিক থাকলে দর্শকেরা ভাল কিছু দেখতে পারবে বলে আমার বিশ্বাস।